করিমপুরে সরকারি ভাতাপ্রাপ্ত ব্রাহ্মণদের সংবর্ধনা
দি নিউজ লায়ন ; সমাজের সার্বিক মঙ্গল কামনায় সদা ব্যস্ত দের কথা এই প্রথম কোনো সরকার ভেবেছে। মুখ্যমন্ত্রীকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রবিবার নদীয়ার করিমপুরে বিধায়ক বিমলেন্দু সিংহ রায় করিমপুর বিধানসভার মধ্যে যেসব ব্রাহ্মণরা পশ্চিমবঙ্গ সরকার থেকে ব্রাহ্মণ ভাতা পেয়েছে তাদের সকলকে বিধায়ক কার্যালয় আমন্ত্রণ জানিয়ে একটি ছোট্ট এক অনুষ্ঠানে এসে এমনই জানালেন ব্রাহ্মণকূল।
বিধায়কও তাঁদেরকে সম্মান জানালেন! তাদের হাতে ধুতি, মিষ্টির প্যাকেট ও ভগবদগীতা তুলে তাদের সম্মান জানালেন। তাদের মুখ থেকে তাদের সমস্যার কথা আরো শুনলেন এবং বিধায়ক বিমলেন্দু সিংহ রায় তার নিজস্ব নম্বর তাদের সবাইকে দিলেন এবং তাদের যাবতীয় সমস্যা বিধায়ককে সরাসরি জানাতে বললেন যতদূর পারবেন তিনি সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলেই জানিয়েছেন। বেশকিছু ব্রাহ্মণ এখনো বঞ্চিত হয়েছেন সে বিষয়ে আলোকপাত করে বিধায়ক জানান অতিসত্বর সে ব্যবস্থা করার চেষ্টা করছি।

Post a Comment